প্রেস রিলিজ
“হাজীগঞ্জ ০৯জন আসামী গ্রেফতার”
ইং-২২/০৬/২০২৬ খ্রিঃ হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ সাইখ বিন আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া হাজীগঞ্জ থানাধীন সেন্দ্রা সাকিনে গাজী বাড়ীতে আসামীর বসত ঘরের সামনের পরিত্যাক্ত ঘরের পিছনে অভিযান পরিচালনা করিয়া মোঃ বাদশা প্রকাশ রাজু (৩৫), গ্রাম-সেন্দ্রা (সেন্দ্রা পেট্রোল পাম্পের পিছনে গাজী বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন। আসামী মোঃ বাদশা প্রকাশ রাজু (৩৫) এর হেফাজত হইতে ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-২৯, তারিখ- ২২/০৬/২০২৬ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে এবং ইং-২২/০৬/২০২৬খ্রিঃ তারিখ হাজীগঞ্জ থানায় কর্মরত এসআই(নিঃ)/ নূরমোহাম্মদ সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ঘটনাস্থল হাজীগঞ্জ থানাধীন ০৯নং গন্ধর্ব্যপুর ইউপিস্থ মালিগাঁও সাকিনের পুলের গোড়ার পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া মোঃ নাছির হোসেন (৩৯), পিতা-মোঃ নুরু মিয়া, মাতা-মিনু আক্তার, সাং- তারালিয়া (ভূইয়া বাড়ী, ০৯ নং গন্ধর্ব্যপুর ইউপি), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করেন। আসামী মোঃ নাছির হোসেন (৩৯) এর হেফাজত হইতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবর্তীতে ধৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং-৩০, তারিখ- ২৩/০৬/২০২৬ইং ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) রুজু করা হয়েছে।
অত্র হাজীগঞ্জ থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া সিআর গ্রেফতার পরোয়ার- ০১। এমরান হোসেন, পিতা- শহীদ মিয়া, ০২। শিমা আক্তার, পিতা- জাহাঙ্গীর তালুকদার, মাতা- কুলছুমা বেগম, উভয় সাং- শ্রীপুর(ফজর আলী হাজী বাড়ী), জিআর গ্রেফতার পরোয়ার- ০৩। নাছির হোসেন(২৯), পিতা- মোঃ নুরু মিয়া, সাং- আহম্মদপুর, ৪। রাজু হোসেন(২৩), পিতা- জাহাঙ্গীর, স্থায়ী: গ্রাম- সুবিদপুর, ০৫ এমরান হোসেন(), পিতা- মৃত আঃ মতিন, স্থায়ী: গ্রাম- রান্ধুনীমুড়া, এবং পুলিশ আইনে ৩৪ ধারায় গ্রেফতার – ৬। মাহি উদ্দিন প্রকাশ মানিক(৩৫), পিতা- মোঃ হারুনুর রশিধ, মাতা-ফাতেমা বেগম, সাং- বলিয়া(পুরান বাড়ী), ০৮নং পূর্ব হাটিলা, নিয়মিত মামলা গ্রেফতার- খোকন(২৮), পিতা- মহরম আলী- গ্রাম- টোরাগড়, সর্ব সর্ব উপজেলা/থানা- হাজীগঞ্জ, জেলা -চাঁদপুরদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্য ২৩/০৬/২০২৬ইং তারিখ যথাযথ পুলিশ এস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।p

