মো. কামাল হোসেন ॥
হাজীগঞ্জ আওয়ামী তরুনলীগের উপজেলা ও শহর শাখার উদ্যোগে সারাদেশ ব্যাপী বিএনপি জামায়াত শিবির মানুষ হত্যা নৈরাজ্য ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে অগ্নি সংযোগের প্রতিবাদে হাজীগঞ্জ উপজেলা তরুনলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক সোহাগের সভাপতিত্বে ও শহর সভাপতি মোশারফ হোসেন টিটুর পরিচালনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিবাদ মিছিল ও সামবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাজীগঞ্জ শহর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন ও যুগ্ম আহবায়ক গোলাম সরোয়ার দিদার, হাজীগঞ্জ উপজেলা তরুনলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক সোহাগ। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তরুনলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেন রাজু, হাজীগঞ্জ উপজেলা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহ্বুবুর রহমান মিলন। উপজেলা তরুনলীগের সাধারণ সম্পাদক শাহ্জালাল, সাংগঠনিক সম্পাদক আক্তার ভূঁইয়া, তরুনলীগের শহর সাধারণ সম্পাদক মনির হাওলাদার, এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাখাওয়াত হোসেন, রুবেল, জিয়া, মো. বাবুল, মহিন, আল-আমিন, ফরিদুল ইসলাম, নাঈম খান, মাঈনুদ্দিন, আরিফুল ইসলাম, গরীব উল্যাহ্ ফারুক, ডা. কানন, মান্নান হাজী, মহিউদ্দিন, অমর, কাউছার, কিবরিয়া, শরীফ, মামুন প্রমূখ।
