
হাজীগঞ্জ সংবাদদাতা,
চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী রেখা বেগম (২৫) নামে দুই সন্তানের জননী করোনা সন্দহে ৪ মে সোমবার দুপরে স্থানীয় একটি হাসপাতালে মৃত্যু হয়।
নিহত রেখার স্বামী বাবুল গাজী জানান, তার স্ত্রী রেখা গত ৫ দিন থেকে অসুস্থ্য। তার প্রচুর বুমি হয়। শরীরে ব্যথা ও মৃধু জ্বর ছিল। অবস্থা বেগতিক দেখে তাকে হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে ডাক্তার মো: শাহনেওাজের কাছে নিয়ে যায়। সে খানে তার অবস্থার অবনতি দেখে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু ডাক্তার সে খানেও তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরন করে। কিন্তু রেখার স্বামী বাবুল গাজী তাকে কুমিল্লা না নিয়ে হাজীগঞ্জ বাজারে ভিআইপি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করে। পরে তাকে পুনরায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়। সে খানে চিকিৎসকদের করোনা সন্দেহ হয়। পরে তার নমুনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্ললেক্সের ডা.নাজমুল করিম জানান, মৃত রেখার মধ্যে কিছুটা করোনা উপসর্গ সন্দেহ হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।
আজ,
সোমবার , ৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দসকাল ৭:৩৩
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
