আমার কণ্ঠ রিপোর্ট ॥
মেঘনা ব্যাংক হাজীগঞ্জের রামপুর শাখার উদ্বোধন করা হবে । রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এস এম মানিকের মালিকানাধীন অত্যাধুনিক গাউছিয়া টাওয়ারে এ ব্যাংকের উদ্বোধন করা হবে।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনি এলাকার সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, হাজীগঞ্জ-শাহরাস্তি গণমানুষের নেতা মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, উদ্বোধনীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবনে এইচ এন আশিকুর রহমান এমপি। উদ্বোধনীয় অনুষ্ঠানে আরো গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ব্যাংকের শাখা ব্যবস্থপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী।
