জিসান আহমেদ নান্নু॥
কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেছেন, পুলিশের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, মাদক নির্মূলে সবাইকে সহযোগিতা করতে হবে। সমাজে নানা অনাচার, অবিচার ও অমানবিক কর্মকান্ডের মূল উৎস হিসেবে কাজ করছে মাদক সেবন। এ মাদক সেবন এখন এক বড় রকমের সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কেবল মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধেই যে শাস্তিমূলক ব্যবস্থা না হবে তা নয় এদের আশ্রয়-প্রশয়দাতাদের ও আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। তিনি গতকাল কচুয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় ইউপি সদস্য মনির হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ওয়াসিমের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আরো বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন, আওয়ামীলীগ নেতা ও গোহট দক্ষিন ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি শহীদ উল্যাহ, কচুয়া থানার এসআই নাছির উদ্দিন, সাতবাড়িয়া জামে মসজিদের খতিব মাওঃ আবুল আজাদ, গোহট উত্তর ইউনিয়ন কমিউনিটিং পুলিশিং কমিটির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বিজন কুমার সরকার, সাতবাড়িয়া ওয়ার্ডের পুলিশিং কমিটির সভাপতি হাবীবুর রহমান, সাতবাড়িয়া গ্রামের অধিবাসী জহিরুল ইসলাম, বজলুর রহমান, বাচ্চু মিয়া ও বজলুু মিয়া। সাতবাড়িয়া গ্রামটি মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের উল্লেখযোগ্য জনপদ হিসেবে চিহ্নিত। সমাবেশে এ গ্রামের উক্ত অপবাদ দূর করার লক্ষ্যে মাদকদ্র্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে উপস্থিত সাতবাড়িয়া গ্রামের শত শত লোকজন।
