ফরিদগঞ্জ প্রতিনিধি
অত্যন্ত আনন্দঘন পরিবেশে ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করে ফরিদগঞ্জের প্রথম সাংবাদিক সংগগঠন ফরিদগঞ্জ প্রেসকাব। বৃহস্পতিবার রাত ৮টায় সংগঠনের সদস্য নারায়ন রবি দাসের প্রস্তবনায় ও সদস্য রাসেল হাসানের সমর্থনে সভাপতি নির্বাচিত হয় দৈনিক যায়যায় দিনের প্রতিনিধি, সাপ্তাহিক আলোকিত ফরিদগঞ্জের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক নুরুন্নবী নোমান এবং সদস্য আমান উল্যা আমানের প্রস্তাবনায় ও সদস্য লিটন কুমার দাসের সমর্থনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও দৈনিক ফরিদগঞ্জ কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক প্রবীর চক্রবর্তী।
নির্বাচনকালীন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন কাবের সিনিয়র সদস্য মশিউর রহমান মনা।
১৯৯২ সালের ১২ জুন প্রতিষ্ঠিত হওয়া সাংবাদিক সংগঠনটি চলতি বছর ২৫ বছরে পা রাখতে যাচ্ছে। সংগঠনের আগামী তিন বছরের নেতৃত্বে আসা নয়া সভাপতি-সম্পাদককে ইতোমধ্যে স্বাগত জানিয়েছে ফরিদগঞ্জের সর্বস্তরের জনগন ও সুধীমহল। স্বাগত জানিয়েছেন জেলা প্রেসকাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পত্রিকার প্রতিনিধি গণ। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে কাবের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা যায়।
