ফরিদগঞ্জ প্রতিনিধি-
ফরিদগঞ্জ উপজেলার একতাবাজার এলাকায় সিআিইপি বেড়িবাঁধের ভেতর ডাকাতয়িা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন বন্ধে কারো মাথা ব্যথা নইে। জানা যায়, ঐ এলাকার সরকার দলীয় লোকজন অবধৈভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে ব্যবসা করছে। এর র্পূবে প্রায় মাস খানকে হবে একতাবাজারের র্পূব পাশে ডাকাতয়িা নদী হতে বালু উত্তোলন করে। এরা সরকার দলীয় লোক হওয়ায় প্রশাসন ও এলাকার লোকজন নীরব ভূমিকা পালন করছে। আর বালু উত্তোলন করায় ঐ এলাকার আবাদী জমি, রাস্তা হুমকির মুখে পড়েছে। অবধৈভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লষ্টিরা এগিয়ে আসবেন বলে সচেতন মহল আশাবাদী।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা জয়নাল আবেদীন জানান, বিষয়টি আমি এখনই দেখছি সে যে-ই হোক। এটা সরকারি সম্পদ। চাঁদপুর পানি উন্নয়ন র্বোর্ডের দায়িত্বশীল র্কমর্কতা ফারুক উল্যাহর মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
