জিসান আহমেদ নান্নু-
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, পাঠাগার একটি গণ বিশ্ববিদ্যালয়, পাঠাগারের মাধ্যমে জ্ঞান আহরন করে আলোকিত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিলেন অদম্য সাহসী। কোন সীমাবদ্ধতা তাকে অভিষ্ট লক্ষ্য থেকে দূরে সরাতে পারেনি। দেশের প্রতি আনুগত্য ও জনগণের প্রতি মমত্ববোধ ছিল বঙ্গবন্ধুর জীবনের লক্ষ্য। বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে জনস্বার্থকে সকল কিছুর উর্ধ্বে স্থান দিলে আমরা অচিরেই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করতে সক্ষম হবো। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে কচুয়া উপজেলার আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে মরহুম আশেক আলী খান স্মৃতি পাঠাগার ও ড. মহীউদ্দীন খান আলমগীর ছাত্রাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সহিদ উল্যাহর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সফিকুর রহমানের পরিচালনায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, আজকের উদ্বোধনকৃত এ ছাত্রাবাসটি থেকে মেধার চর্চা করে ছাত্ররা জীবনের কাক্ষিত লক্ষ্যে পৌঁছবে এবং পাঠাগারে বই পড়ার মধ্যে দিয়ে জ্ঞান আহরণ করে জ্ঞানের আলো সারা দেশে ছড়িয়ে দিবে। শিক্ষা বিস্তারের মাধ্যমে আমরা একটি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। এ সমাজ দেশকে একটি উচ্চ আয়ের দেশে উন্নিত করবে। এ স্বপ্নকে লালন করে জননেত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়ন করে চলছে। কেবল শিক্ষাই নয়, দেশের সার্বিক উন্নয়নে শেখ হাসিনা যে প্রধান চালিকা শক্তি তাতে সন্দহের অবকাশ নেই। দেশের উন্নয়নের ধারাকে আরো দ্রুত এগিয়ে নিতে আসুন-আমরা সম্মেলিতভাবে শেখ হাসিনাকে সমর্থন জানাই। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আমির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দ্বিতীয় পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ চলচিত্রের নায়ক তুহিন খান ও চিত্র নায়িকা লাবনীসহ দেশের বেশ ক’জন খ্যাতনামা শিল্পী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক গোলাম মাওলা হেলাল মুন্সিসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার ১৬২নং ধনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
কচুয়া ঃ আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে মরহুম আশেকআলী খান স্মৃতি পাঠাগার ও ড. মহীউদ্দীন খান আলমগীর ছাত্রাবাস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। পাশে উপস্থিতির একাংশ।
