মানিক দাস, চাঁদপুর ॥
আগামী ২৯ মার্চ পৌর নির্বাচনকে কেন্দ্র করে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাথে পৌর মেয়র নাসির উদ্দিন আহমেদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৬ মার্চ শুক্রবার সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া এমপি বলেন, আমাদের সকলের লক্ষ্য একটাই নিরঙ্কুশ ভাবে পৌর মেয়র পদে নাছির উদ্দিন আহমেদকে বিজয়ী করে আবারো পৌরসভার মূল্যায়ন করতে হবে। এ ব্যাপারে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে নাছির উদ্দিন আহমেদকে বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের সকল ভোটারের কাছে গিয়ে নির্বাচনী প্রচার প্রচারনা নাছির উদ্দিন আহমেদের পক্ষে চালাতে হবে। তবেই আমরা আমাদের কাঙ্খিত ফল ঘরে তুলতে পারবো। সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে পৌর নির্বাচনে মিয়র পদে নাছির উদ্দিন আহমেদ বিজয়ী হবেনই। আর তার জন্য বঙ্গবন্ধুর আদর্শকে অক্ষুন্ন রেখে আমাদের সকলকে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী নাছির উদ্দিন আহমেদ বলেন, আগামী ২৯ মার্চের নির্বাচনে আপনারা আমাকে পুনরায় মেয়র নির্বাচিত করলে আপনাদের ভোটের অসম্মান করবোনা। বরং আপনাদেও মূল্যবান ভোটের বিজয়ে চাঁদপুর শহরকে আধুনিক শহরে রূপদান করতে পারবো। মেয়র নির্বাচনে চাঁদপুর পৌর সভার বর্ধিত এলাকার সকল নাগরিকের সুযোগ সুবিদা প্রদান করতে আমি যথা সাধ্য চেষ্টা করবো। ১২৮ বছরের পুরনো এ পৌর এলাকা এবং নতুন বর্ধিত এলাকা উভয়ই সমান।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের মতবিনিময় সভায় জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহবায়ক দেলোয়ার হোসেন রতনের সভাপতিত্ব ও সদস্য সচিব সিদ্দিকুর রহমান পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটুয়ারী, আওয়ামীলীগ নেতা রাধা গোবিন্দ ঘোষ, ব্রজ বল্লব দাস, জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান কালু ভুইয়া, শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান চোকদার, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যুগ্ন আহবায়ক আক্তার হোসেন, সঞ্জয় চন্দ্রশীল, আব্দুল কাদের জুয়েল, মিজানুর রহমান, দিদারুল আলম, আনোয়ার হোসেন, আরিফ, জুয়েল, অভি, কামরুল সরকার প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, মানিক বেপারী, আলমগীর তালুকদার, আরিফ হোসেন, রতন, সালাউদ্দিন সহ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
