মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুর নৌ- পুলিশের অভিযানে গাজা সহ এক যুবককে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত আনুমানিক সারে ১১ টায় চাঁদপুর মাদ্রাসারোড লঞ্চ টার্মিনাল ঘাট এলাকা থেকে গাজা সহ ঐ যুবককে আটক করা হয়। চাঁদপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেনের নেতৃত্বে এটিএসআই নজরুল ইসলাম লঞ্চ টার্মিনাল ঘাট এলাকায় চেক পোষ্ট বসায়। এ সময় বাজারের ব্যাগ ভর্তি অবস্থায় কুমিল্লা কোতয়ালী থানার দৌলতপুর ইউনিয়নের ফকির বাড়ী গ্রামের মিয়া বাড়ীর মোঃ হারুন মিয়ার ছেলে কামাল হোসেন (২৭) কে ৩ কেজি গাজা সহ হাতে নাতে আটক করে। আটক কামাল হোসেন জানায় কুমিল্লা কোতয়ালী থানার ভারতীয় বর্ডার লক্ষিপুর এলাকার জীবন নামের জনৈক মাদক পাচারকারী ১ হাজার টাকার বিনিময়ে গাজাগুলো চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পৌছে দেওয়ার জন্য ভাড়া করে নিয়ে আসে। পুলিশ তাকে আটক করলে প্রকৃত মাদক পাচারকারি জীবন সটকে পরে। নৌ ফাড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানান, মাদক ও ঝাটকা নিধনের বিষয়ে পুলিশের কোন আপোষ নেই। চাঁদপুর নৌ- পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
