চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি বাগেরহাট-২ লাঞ্চে অভিযান চালিয়ে ১৫মন জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। শুক্রবার রাতে চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, যাত্রীবাহী লঞ্চ এমভি বাগেরহাট-২ এ বিপুল পরিমান জাটকা পাচার হচ্ছে বলে গোপন সংবাদ পায় কোস্টগার্ড। পরে লঞ্চটিতে অভিযান চালিয়ে ১৫জন জাটকা উদ্ধার করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে জাটকাগুলো গরীব দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
