চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে ধর্ষণ মামলায় মো. মনির হোসেন (২৮) কে জাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নারী ও শিশু আদালত। মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক রমনী রঞ্জন চাকমা। কারাদন্ড প্রাপ্ত মনির জেলার ফরিদঞ্জ উপজেলার চরপোয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর রাতে চরপোয়া গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে সালমা আক্তার (১৬) কে রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে মুখ বেঁধে পাশের বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ছেড়ে দেয়। এই ঘটনায় বাচ্চু মিয়া পরদিন ২৮ সেপ্টেম্বর ফরিদগঞ্জ থানায় মো. মনির হোসেনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং-৩৪/২০৮। দীর্ঘ ৪বছর মামলাটি আদালতে চলমান থাকার পর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, সংশোধিত ২০০৩ এর ৯ (১) ধারায় ধর্ষণের অভিযোগ সন্দাহাতিত ভাবে প্রমান করতে সক্ষম হয়। বিচারক আসামীকে উক্ত ধারায় দোষী সাবস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের স্পেশাল পিপি অ্যাড. হাবিবুল ইসলাম তালুকদার ও সহকারী ছিলেন এপিপি মো. জসিম উদ্দিন ভুঁইয়া।
