জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
কচুয়ার বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোসাল এডভান্সমেন্ট (দিশা) কুমিল্লার ক্যাটালিষ্ট ও হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন এর সহযোগিতায় আলোচনা ও অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। কচুয়া পৌরসভাধীন হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া বাজার কৃষি ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতা মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদারের সভাপতিত্বে ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আলমগীর তালুকদার, বাবু সন্তোষ চন্দ্র সেন, সমাজ সেবক আবু তাহের, আলী আজগর, ফনী ভূষন মজুমদার তাপু, অধ্যাপক কবির হোসেন প্রমুখ। সভা শেষে কচুয়া বাজার কৃষি ব্যবসায়ী সমিতির নয়া সভাপতি হিসেবে কচুয়া বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদারকে সভাপতি মনোনীত করা হয়।
