জেলার সব পাঠকের প্রিয় পত্রিকা সাপ্তাহিক আমার কন্ঠের ২৫তম সংখ্যার প্রথম পাতায় ছবি সম্বলিত হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে ওই দিন সকাল ১১টার মধ্যেই সকল পত্রিকা বিক্রি শেষ হয়ে যায়। বহু পাঠক পত্রিকা কেনার জন্য এজেন্ট ও হকারদের কাছে পত্রিকা খোজ করে তা না পেয়ে হতাশ হয়ে যায়। অনেকেই পত্রিকার সম্পাদক ও প্রতিবেদককে পত্রিকা দেয়ার জন্য মোবাইলে ও ব্যক্তিগত ভাবে বলেন। আবার অনেকেই এক কপি সংগ্রহ করে একাধিক ফটোকপি করে নেন।
সাপ্তাহিক আমার কন্ঠের গত সংখ্যা পাঠকের কাছে ব্যপক সাড়া পড়ায় এবং অনেক পাঠক পত্রিকা না পেয়ে ফটোকপি করে সংগ্রহ করায় পত্রিকার কর্তৃপক্ষ আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাঠকের চাহিদা পূরণে আগামীতেও আমার কন্ঠ আরো বেশি বন্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। পাশাপাশি পত্রিকা আরো বেশি ছাপানোর জন্য সকল ধরণে ব্যবস্থা করা হয়েছে। আপনারা বন্তুনিষ্ঠ সংবাদেও জন্য আমার কন্ঠের সঙ্গেই থাকবেন।
