সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁঞা
কচুয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কামরুন্নাহার ভূঁঞা হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বর্ণপদক ও সনদপত্র পেয়েছেন। রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গত ১১ ফেব্র“য়ারি ঢাকা জাতীয় গ্রন্থাগারে ভিআইপি মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়ের হাত থেকে তিনি এ স্বর্ণ পদক গ্রহণ করেন।
এদিকে কচুয়া উপজেলা পরিষদের সাবেক সফল মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁঞা হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্বর্ণপদক পাওয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
