
আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জের কৃতি সন্তান ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নসু চৌধুরীর সহধর্মিনী করোনা ঝুঁকি নিয়ে চাঁদপুরে নিয়মিতি চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট গাইনী চিকিৎসক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী । অত্যন্ত নিরবে তিনি মানুষের সেবা করছেন । নিয়মিত চেম্বারে রোগী দেখছেন ,বাহিরে রোগী দেখছেন । জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত যেখানেই অসুস্থ রোগীর খোঁজ পাচ্ছেন সেখানেই ছুটে যাচ্ছেন । পাশাপাশি করোনার প্রভাবে অসহায় গরীব মানুষকে নিজের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সামগ্রী দিচ্ছেন । এই দুর্যোগ মুহুর্তে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন । শহরের স্টেডিয়াম রোস্থ চেম্বারে প্রায় অসহায় মানুষের ভিড় লেগে থাকে ।
এ ব্যাপারে গতকাল ২৮ এপ্রিল স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী জানান,করোনার মধ্যও আমি নিয়মিত চেম্বারে রোগী দেখছেন ,বাহিরে রোগী দেখছেন । আমার চেম্বার সবসময়ই খোলা । এই মুহুর্তে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য ও দায়িত্ব । তিনি আরো বলেন হাজীগঞ্জের যে কোন রোগীর জন্য আমার দরজা ২৪ ঘন্টা খোলা। আমি হাজীগঞ্জবাসীর সেবা দিতে পারলে মানষিক ভাবে খুশি।
আজ,
সোমবার , ৪ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দরাত ২:৩৮
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
