উন্নত শিার জন্যে গ্রাম পর্যায়ের উন্নয়নে প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন
আজ বহু প্রত্যাশিত হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তুর স্থাপন
আমার কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন গত ৮ বছরে হাজীগঞ্জ-শাহরাস্তিতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল সেক্টরে যে পরিমান উন্নয়ন হয়েছে তা অতীতে আর হয়নি। আমরা উন্নয়ন বান্ধব সরকার। সব সময় সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে গ্রাম পর্যায় আমরা উন্নয়ন করে থাকি। যার কারণে হাজীগঞ্জ শারাস্তির সাথে সারা দেশের যোগয্গো এখন অনেক উন্নত। তিনি বলেন আমরা যখন ছোট বেলায় লেখা পড়া করেছি তখন ভবনতো দুরের কথা স্কুল ছিল খুড়ের ঘর। সেখান থেকেও আমরা লেখাপড়া করেছি। কিন্তু বর্তমানে ছেলে মেয়েদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত শিার জন্যে গ্রাম পর্যায়ের সকল শিা প্রতিষ্ঠানে ভবন নির্মাণসহ সকল ধরণের সুবিধা দিয়েছেন। যার কারণে এখন গ্রামের ছেলে মেয়েরা উচ্চ শিার জন্যে আর এ এলাকার বাহিরে যেতে হয় না। বিদ্যুৎ নিয়ে তিনি বলেন হাজীগঞ্জ-শাহরাস্তিতে আগামী বছরের মধ্যে বিদ্যুৎ বিহীন কোন ঘর থাকবে না। হাজীগঞ্জ-শাহরাস্তিকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন আতীতের তুলনায় কয়েকগুন বেড়েছে। হাজীগঞ্জে কয়েকটি মেডিকেল ক্যাম্প করা হবে। এলাকার গরীব মানুষের চিকিৎসার জন্য আমরা আগামী নভেম্বর/ডিসেম্বরের মধ্যে করবো।
মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম বলেন নির্বাচন এসেছে। অনেক ব্যবসায়ি নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন চাইব্নে। কারণ তার টাকার অভাব নেই। টাকা দিয়ে জনপ্রতিনধি হতে চাইবে। জনপ্রতিনিধি হয়ে তিনি ব্যবসা করে আরো টাকার মালিক হবেন। কিন্তু আপনরা মনে রাখবেন জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা যার আছে এবং আপনারা শান্তিতে বসবাস, উন্নয়ন এবং যার দ্বারা আপনাদের সম্মান থাকবে তাকে আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন। আমার কোন ব্যবসা নেই। কোটি কোনটি টাকা নেই। আছে শুধু আপনাদের ভালোবাসা ও দোয়া এবং ভোট। আমি আপনাদের সেবা করাই আমার কাজ।
গতকাল হাজীগঞ্জ উপজেলা অলিপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন ভিত্তিপ্রস্তুর স্থাপন, উচচঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে নতুন ভবন উদ্বোধন, সিহিরচ্ঁো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের নতুন ভবন ভিত্তিপ্রস্তুর, নেছারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠনে এ কথাগুলো বলেন। এ সকল অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশ্রাফ দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, চেয়ারম্যান আবদুল হাদী, শফিকুল ইসলাম মীরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় দলীয় বিভিন্ন স্তরের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে হাজীগঞ্জের ইতিহাসে বহু প্রত্যাশিত এবং সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন মেজর অব রফিকুল ইসলাম বীরউত্তম।
