শাখাওয়াত হোসেন শামীম ঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ পিটিআই ইন্সট্রাক্টর (সাধারণ) মোঃ আবুল কাশেমকে অবসর জনিত বিদায় সংবর্ধণা দিলেন প্রাক্তন প্রশিক্ষণার্থী। গত ১৪ ফেব্র“য়ারি বিকালে আলীগঞ্জ পিটিআই মিলনায়তনে বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে আলীগঞ্জ পি.টি.আই’র সুপার মোঃ শাহাদাত হোসেন সিকদার এর সভাপতিত্বে ও বলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা পিটিআই সুপার মোঃ জয়নাল আবেদীন বলেন, মোঃ আবুল কাশেম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, পরোপকারী, বিচক্ষণ ব্যক্তি, তথা আদর্শ একজন শিক্ষক। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আবুল কাশেমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, সহকারী সুপার কে.এম. মোশারফ হোসেন, শাহ্রাস্তি উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গিয়াস উদ্দিন, ইন্সট্রাক্টর সঞ্জয় সরকার, প্রনজিত কুমার দেব, পরিমল চন্দ্র রায় ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল আউয়াল।
প্রাক্তন প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ.কে.এম আবদুস শাকুর মজুমদার, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, শাহ্রাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন ভূইয়া, ফরিদগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, হাজীগঞ্জ মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকতার হোসেন, নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহ্সান হাবিব, ফরিদগঞ্জ উপজেলার পোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস কবির ও মতলব দক্ষিণ উপজেলার পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন, আঃ কুদ্দুছ, আমির হোসেন, ইব্রাহিম পাটওয়ারী, মজিবুর রহমান, রাহেলা আক্তার, ইভা রানী, পারভীন আক্তার, কামাল হোসেন, শিবলী সাজ্জাদ, এমরান হোসেন সুমন, কামাল হোসেন মজুমদার, তুহিন হায়দার, সালমা আক্তার, সাইকা দিলরুবা দিপ্তিসহ চাঁদপুর জেলার সকল উপজেলা সাবেক ও বর্তমান প্রশিক্ষনার্থীবৃন্দ। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার।
