নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর সৌদি আরবে জাতীয় পার্টি তাদের কমিটি গঠন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে শুক্রবার রাতে রিয়াদের একটি হোটেলে বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীদের নিয়ে এক আলোচনা সভায় বক্তারা তাঁদের বক্তব্যে কমিটি গঠনের ইচ্ছার প্রকাশ করেন।
অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জুয়েল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য খুরশিদ আলম ।
আবুল কাশেমের সভাপতিত্বে ও মোঃ নূর উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বিশেষ অথিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির রিয়াদ শাখার নেতা কামরুজ্জামান কাজল, সামসুল হক, সাদিকুল ইসলাম শামীম, নাসিরউদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক, নূর সাফি, মাসুদ আলম, শামসুল হকসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে কামরুজ্জামান কাজলকে জাতীয় পাটি রিয়াদ শাখার আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন আবুল কাশেম, শামসুল হক পাটোয়ারি। সদস্য সচিব মাসুদ আলম। কমিটির সদস্যরা হচ্ছেন নাছির উদ্দিন, রায়হান পাটোয়ারী, ইব্রাহীম, সাদেকুল ইসলাম (শামিম), মামুন গাজী, হানিফ, রাজু মিয়া, নূর সাফী, হাছানুর রহমান, মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, মোঃ নূরউদ্দিন, মোঃ আলম, শামসুল হক, আমির হোসেন, মনির হোসেন ও আব্দুল মান্নান।
