
হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
—- মাহবুব-উল-আলম লিপন
মো. সাইফুল ইসলাম, হাজীগঞ্জ ॥
হাজীগঞ্জ উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি এস.এম চিশ্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাছান সর্দারের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপন। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তারা তাদের কর্মধারা মানুষের কল্যাণে কাজ করবে এটাই প্রত্যাশা করি। সাংবাদিক কল্যাণ সমিতি আগামী দিনে আরো ভালো কাজে এগিয়ে যাবে এবং আমি আমার পক্ষ থেকে যে কোন সহযোগিতা চাওয়া হলে তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা জামাল হোসেন মজুমদার। অন্যান্যদের মধ্যে সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি কাজী মোরশেদ আলম, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম নয়ন, অর্থ ও দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, তথ্য গবেষনা ও সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম জসিম, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের মিস্বাহ, কার্যকরী সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল-আজাদ, আবু ছায়েদ মজুমদার মামুন, জাকির হোসেন লিটন, আব্দুল আউয়াল, সাইফুল ইসলাম, অমর দাস, খাজা আরিফুজ্জামান খান, আকতার হোসেন, গাজী মহিউদ্দিন, মো. সহিদুল ইসলাম, মো. খোরশেদ আলম প্রধানিয়া প্রমুখ।
