মো. কামাল হোসেন ॥
হাজীগঞ্জ উপজেলা ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঁঠালী বাদামতলী শামছুল হক একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয়ের অধ্যক্ষ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হারুনুর রশিদ এর পরিচালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ মুন্সী। তিনি তার বক্তব্যে বলেন, শিশু কিশোরদের পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানুষিক বিকাশে বেশি বেশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করতে হবে। তা’হলে শিশু কিশোরদের মন-মানষিকতা ভালো থাকবে এবং পড়ালেখার প্রতি একগেয়েমি আসবে না। তিনি প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জানান ২০১৪ সালের সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এর ধারাবাহিকতা রক্ষা এবং আরো ভালো ফলাফল যেন হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল আউয়াল, সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওহাব, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এ.কে.এম শাহ্আলম মুন্সী, পাঞ্জেরী আদর্শ পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক আবুল কালাম আজাদ, বাকিলা আল-আমিন একাডেমীর অধ্যক্ষ বজলুল হক, সিলড্রেন একাডেমীর প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম, পশ্চিম হাটিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার কাউছার বেপারীসহ স্কুলের শিক্ষক অভিভাবক ছাত্র-ছাত্রীসহ এলাকার গুনী ও সুধীজন। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ী ছাত্র-ছাত্রী ও কৃতি-ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।
