হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
—– উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি ॥
হাজীগঞ্জ মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম বলেন, পড়া লেখার পাশাপাশি খেলা ধূলা ও সাংস্কৃতিক অঙ্গনে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনন্ত ভূমিকা রেখে এসেছে এবং ভবিষ্যতেও রাখবে বলে আমি আশা করি। জেলার প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ শিক্ষার মান উন্নয়নের শিক্ষকদের অনন্ত পরিশ্রমের স্বীকৃতি দিয়ে বলেন, বর্তমান সরকার আধুনিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তোলার লক্ষ্যে সকল ধরনের বিনোদনে শিক্ষার্থীদের শিক্ষাদানে উদ্বোক্ত করতে হবে। এ সময় তিনি আরো বলেন, যারা আজ প্রতিযোগিতায় অংশগ্রহন করে পুরস্কার গ্রহন করছ এগুলো অনুপ্রানিত হয়ে ভবিষ্যতেও আরো ভালো করার জন্য উৎসাহিত হতে হবে।
বুধবার দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান যৌথ ভাবে পরিচালনা করেন সহকারী শিক্ষক তানিয়া সুলতানা, মালেকা পারভীন এবং আরিফ ইমাম মিন্টু। অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, অভিভাবক সদস্য আনিছুর রহমান তালুকদার, শাহ্জাহান তালুকদার, শিক্ষক প্রতিনিধি মো. শাহাজাহান, মমতাজ বেগমসহ বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানের শেষ প্রান্তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
