মানিক দাস, চাঁদপুর ॥
প্রেমের টানে ঘরছেড়ে পালিয়ে আসা চট্টগ্রামের প্রেমিকা ও রাজশাহীর প্রেমিক যুগলকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম লোহাগড়া সুনতি গ্রামের মৃত নূরুল হুদার মেয়ে সালমার সাথে রাজশাহীর মো. রণির সাথে পালিয়ে আসলে চাঁদপুর মডেল থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ৩টায় শহরের কোড়ালিয়া এলাকা থেকে আটক করে।
প্রেমিক যুগল জানায়, আটক প্রেমিক মো. রণি চট্টগ্রামের লোহা গড়া এলাকার কাজী এশিয়া পোল্ট্রি হ্যাচারি ফার্মে চাকুরী করতো। সেখানে তার সাথে স্থানিয় লোহাগড়া ফাতেমা বতুল ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী সালমার পরিচয় হয়। এরপর মোবাইলে যোগাযোগ অব্যাহত থাকে। অবশেষে বৃহস্পতিবার সকাল ৯ টায় রণির কথায় তার সাথে ঘর বাঁধার সপ্ননিয়ে বাড়ীর সকলের অগোচরে রণির হাত ধরে বেড়িয়ে পরে। তারা প্রথমে সিদ্ধান্ত নেয় চাঁদপুরের কোড়ালিয়ায় রণির মামার বাড়ীতে উঠবে। সেখান থেকে রাজশাহিতে চলে যাবে। সিদ্ধান্ত মোতাবেক বাসে চড়ে চাঁদপুরে চলে আসে। দীর্ঘ প্রায় ১০ ঘন্টার পথপাড়ি শেষে শুক্রবার রাত প্রায় সাড়ে ১২টায় চাঁদপুরে এসে পৌছায়। রাত সাড়ে ৩টায় রিক্সা যোগে প্রেমিক যুগল কোড়ালিয়া মামার বাড়িতে যাবার পথে মডের থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির আলমের কাছে তাদের গতিবিধি সন্দেহ হলে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরে উভয়ের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছ বলে থানা সুত্রে জানাযায়।
