মোঃ জাবেদ হোসেন : চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরের কাশেমপুরে গৃহবধূকে পিটিয়ে নিহত করার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে ঘাতকচক্র। সোমবার গৃহবধুর লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। অবশেষে সন্ধ্যায় জানাজা শেষে কুলসুমা বেগম (৩৫) এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নির্মমভাবে পিটিয়ে ঘাতকচক্র কুলছুমাকে গুরুতর আহত করে তাকে রাস্তার পাশে ফেলে রেখে সড়ক দুর্ঘটনায় আহত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। গৃৃহবধু কুলছুমাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় তার ভাই রশিদ বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় ঘাতকদের বিরুদ্ধে মামলা করতে গেলে ঘাতক ও তাদের দালাল চক্ররা তাকে হুমকি দেয়। গত রবিবার ভোর ৪টায় সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চতুর্থ তলায় মহিলা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় নারায়নপুরের বাকপ্রতিবন্দ্বী জিলন বকাউলের স্ত্রী কুলসুমা বেগম (৩৫) এর মৃত্যু ঘটে। ঘটনার পর তার শ্বশুড় বাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে পুরান বাজারে দু’দালালের সহযোগিতায় ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। নিহত কুলসুমা নারায়নপুরে পূরণ কাসিমপুর প্রধানিয়ার বাড়ির আবিদ প্রধানিয়ার মেয়ে। বিগত ১৮ বছর পূর্বে বদরপুর মধ্যম বোয়ালবাড়ির হাকিম বকাউলের ছেলে বাকপ্রতিবন্ধী জিলন বকাউলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তার শ্বশুড় বাড়ির লোকজন গৃহবধূ কুলসুমাকে শারীরিক নির্যাতন চালাতো মডেল থানার এসআই জাকির হোসেন ময়না তদন্ত শেষে গত সোমবার দুপুরে কুলসুমার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এ ঘটনায় ঘাতকদের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
