মানিক দাস ॥
চাঁদপুরের মেঘনা নদীতে আবারো জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এরা রাতের আধারে মেঘনা নদীর সর্বত্র চষে বেড়াচ্ছে। জেলে নৌকাসহ সব ধরনের নৌ-যানে তারা অতর্কিতভাবে হামলা চালিয়ে মানুষদেরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। শুধু তাই নয়; জলদস্যুরা জেলে নৌকা ও সাধারণ মানুষসহ নৌ-যাত্রীদের এভাবে হামলা করে কুপিয়ে জখম করছে।
সোমবার রাত ১১টায় চাঁদপুরের পার্শ্ববর্তী শরীয়তপুর জেলার কোদালপুর মেঘনা নদীতে কাঠবোঝাই ইঞ্জিন চালিত নৌকায় হামলা করে ৬ জনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। গুরুতর আহত ৩ জনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সূত্র ও আহতদের কাছ থেকে জানা যায়, বরিশালের মুলাদী নামক স্থান থেকে একটি ইঞ্জিন চালিক বড় নৌকাযোগে সাইজ করা কাঠ নিয়ে ৬ জন চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ছটাকী বাজারে আসছিলো। রাত অনুমান ১১টায় কাঠ বোঝাই নৌকাটি কোদালপুর নামক স্থানের মেঘনা নদীতে আসলে ৫-৬টি ইঞ্জিন চালিত নৌকাযোগে মেঘনা নদীর জলদস্যুরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। জলদস্যুদের নৌকাগুলোতে ১০-১২ জন করে দস্যু ছিলো। কাঠবোঝাই নৌকাটিকে দেশীয় অস্ত্র দিয়ে লোকজনকে এলোপাতারি কোপাতে থাকে। এতে ৬ জন গুরুতর আহত হন। কাঠবোঝাই নৌকাটি থেকে জলদস্যুরা ৬টি মোবাইল ফোন, নগদ অর্ধ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আহত লোকজন তাদের নৌকাটি কোদালপুর মেঘনা নদীর একটি চরে নোঙ্গর করে অপর জেলে নৌকা থেকে মোবাইল সংগ্রহ করে তাদের আত্মীয়স্বজনদের খবর দেয়।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আহতদের আত্মীয়-স্বজনরা কোদালপুর থেকে তাদেরকে উদ্ধার করে। সকাল সাড়ে ৮টায় আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে গুরুতর আহত ৩ জনকেই ভর্তি করা হয়। এরা হলেন, মোহনপুর এলাকার মৃত সোনা মিয়ার ছেলে লাল মিয়া (৭০), মৃত ছেরাগ আলীর ছেলে বিল্লাল হোসেন (৩০) ও মোহনপুর ফতুয়াকান্দি গ্রামের আলী মোল্লার ছেলে নবী মোল্লা (৪০)। আহতরা হলো ঃ আনোয়ার হোসেন (৩০), আলী মিজি (৩৫) ও হাবিবুল্লাহ ঢালী (৪০) একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
হাজীগঞ্জ পৌরসভা কার্যালয়
হাজীগঞ্জ, চাঁদপুর।
ফোন ০৮৪২৪/(অফিস) ৭৫৩৬০,৭৫৩৩৭ (বাসা) ৭৫২৭৪
ঊ-সধরষ: যধলরমড়হলঢ়ড়ঁৎধংযধাধ@ুধযড়ড়.পড়স, ডবনংরঃব: িি.িযধলরমড়হলঢ়ড়ঁৎধংযধাধ.ড়ৎম
স্মারক নং-হাঃ পৌঃ/প্রশা/সাধা/ইজারা/২০১৫/ ৭৬; তারিখ: ০৯/০২/২০১৫খ্রি.
পৌর ট্রাকঘাট ইজারা এবং কলেজ রোড ফল-ফলাদির ট্রাক আনলোডিং ইজারা বিজ্ঞপ্তি
এতদ্বারা সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাজীগঞ্জ পৌরসভাধীন নিম্নে বর্ণিত পৌর ট্রাকঘাট এবং ডিগ্রী কলেজ রোড ফল-ফলাদির ট্রাক আনলোডিং ইজারা প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী ১৪২২ বাংলা সনের (১ লা বৈশাখ হতে ৩০ শে চৈত্র) মেয়াদ পর্যন্ত সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ইজারা বন্দোবস্ত দেয়ার জন্য শর্ত সাপেক্ষে নির্ধারিত দরপত্র ফরমে সীল মোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে। দরপত্রের নির্ধারিত সময়সূচী অনুযায়ী ১। জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা), চাঁদপুর, ২। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, হাজীগঞ্জ ৩। হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এর নিকট হতে অফিস চলাকালীন সময়ে নগদ মূল্যে (অফেরত যোগ্য) দরপত্র ফরম ক্রয় করা যাবে। ইচ্ছুক ইজারাদাতাগণ দরপত্র বিক্রয়ের তারিখ থেকে দরপত্র গ্রহণের শেষ তারিখ ও সময় পর্যন্ত যে কোন তারিখ (অফিস চলাকালীন সময়) হাতে হাতে/দরপত্র বাক্সে/ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১। জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা), চাঁদপুর, ২। উপজেলা নির্বাহী অফিসার, হাজীগঞ্জ, ৩। হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় রক্ষিত দরপত্র বাক্সে দরপত্র দাখিল করতে পারবেন এবং দরপত্র বাক্স খোলার নির্ধারিত সময় বিকাল ৩:০০ ঘটিকায় দরপত্র দাতাদের উপস্থিতিতে (যদি কেহ উপস্থিত থাকেন) দরপত্র বাক্স খোলা হবে। অন্যান্য শর্তাবলী অফিস চলাকালীন সময়ে হাজীগঞ্জ পৌরসভা কার্যালয় সাধারণ শাখা হতে জানা যাবে।
-ঃ দরপত্র ফরম বিক্রয় ও দরপত্র গ্রহনের সময়সূচী ঃ-
পর্যায় সমূহ দরপত্র বিক্রয়ের শেষ তারিখ ও সময় দরপত্র গ্রহনের শেষ তারিখ ও সময় দরপত্র বাক্স খোলার তারিখ ও সময়
১ম বার ১০/০৩/২০১৫ইং
সকাল ৯.০০ হতে ৫.০০টা পর্যন্ত ১১/০৩/২০১৫ইং
বেলা ২:০০ টা পর্যন্ত। ১১/০৩/২০১৫ইং
বেলা ৩:০০ টা পর্যন্ত।
২য় বার ১৮/০৩/২০১৫ইং
সকাল ৯.০০ হতে ৫.০০টা পর্যন্ত ১৯/০৩/২০১৫ইং
বেলা ২:০০ টা পর্যন্ত। ১৯/০৩/২০১৫ইং
বেলা ৩:০০ টা পর্যন্ত।
৩ য় বার ২৪/০৩/২০১৫ইং
সকাল ৯.০০ হতে ৫.০০টা পর্যন্ত ২৫/০৩/২০১৫ইং
বেলা ২:০০ টা পর্যন্ত। ২৫/০৩/২০১৫ইং
বেলা ৩:০০ টা পর্যন্ত।
৪ র্থ বার ০১/০৪/২০১৫ইং
সকাল ৯.০০ হতে ৫.০০টা পর্যন্ত ০২/০৪/২০১৫ইং
বেলা ২:০০ টা পর্যন্ত। ০২/০৪/২০১৫ইং
বেলা ৩:০০ টা পর্যন্ত।
ইজারা যোগ্য ট্রাকঘাট সমূহ
ক্র: নং ট্রাক ঘাটের নাম সরকারী সম্ভ্যাব্য ডাক (টাকা) দরপত্র মূল্য (টাকা) মন্তব্য
১ পৌর ট্রাক ঘাট =৭,০০,০০০/- ২,০০০/-
২ হাজীগঞ্জ বাজারস্থ ডিগ্রী কলেজ রোড
ফল ফলাদির ট্রাক আনলোডিং =৫০,০০০/-
৫০০/-
বি: দ্র: ১ম বার দরপত্রের মাধ্যমে যে সকল ঘাট ইজারা প্রদান করা সম্ভব হবে না ঐ সকল ঘাট বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরবর্তী ২য় বারের তারিখে ইজারার ব্যবস্থা গ্রহণ করা হবে। ১ম/২য় বারের দরপত্রের মাধ্যমে যে সকল ঘাট ইজারা প্রদান করা সম্ভব হবে না ঐ সকল ঘাট বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরবর্তী ৩য় বারের তারিখে ইজারার ব্যবস্থা গ্রহণ করা হবে। ১ম/২য়/৩য় বারের দরপত্রের মাধ্যমে যে সকল ঘাট ইজারা প্রদান করা সম্ভব হবে না ঐ সকল ঘাট বিজ্ঞপ্তিতে উল্লেখিত পরবর্তী ৪র্থ বারের তারিখে ইজারার ব্যবস্থা গ্রহণ করা হবে। ১ম/২য়/৩য়/৪র্থ বারের দরপত্র দাখিলের মাধ্যমে কোন কোন ঘাট দাখিলকৃত দর গৃহীত হয়েছে তা সংশ্লিষ্ট দরদাতাগনকে নিম্নস্বাক্ষরকারীর অফিস হতে জেনে নিতে হবে। ইহার জন্য আলাদা বিজ্ঞপ্তি জারী করা হবে না।
(মোঃ আবদুল মান্নান খান)
মেয়র
হাজীগঞ্জ পৌরসভা
হাজীগঞ্জ, চাঁদপুর।
