চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর শহরের বড় স্টেশন ও স্টিমার ঘাট থেকে পৃথক অভিযানে ৪ ড্রাম জাটকা সহ ১ জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ কাদির হাওলাদার (২৮) নামের এক যুবক কে আটক করে ।
শনিবার সকালে চাঁদপুর মডেল থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক যুবক কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।
আটক কাদির হাওলাদার শহরের বড় স্টেশন কাব রোড রেলওয়ে শ্রমিক কলোনীর মৃত. হারুন হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, কমিউনিটি পুলিশ অঞ্চল-৫ এর সহযোগীতায় শুক্রবার রাতে স্টিমার ঘাট এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সার চার্জ দেওয়ার দোকানে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১ ড্রাম জাটকাসহ কাদির হাওলাদার কে আটক করা হয়। পরে যমুনা রোড এলাকা থেকে আরোও ৩টি ড্রাম ভর্তি জাটকা জব্দ করা হয়।
আটক জাটকাগুলো চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জাটকাগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় সহকারী মৎস অফিসার মো. শরিফউল আলম, চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত মহিউদ্দিন ও হারুনুর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
