চাঁদপুর প্রতিনিধি – চাঁদপুরে যাত্রীবাহি লঞ্চ থেকে ৩ শ ২০ কেজি জাটকা আটক করেছে কোস্টগাড। গতকাল রাতে অভিযান চালিয়ে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৩ হতে ৩২০ কেজি জাটকা আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান। আটককৃত জাটকা মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে কোস্ট গার্ডের সহায়তায় এতিমখানা ও গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
