শেখ আল মামুন ॥
চাঁদপুর পুরান বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বখাটে ও ইভটিজিংকারীদের দৌরাত্ম বেড়েই চলেছে। বিশেষ করে পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয়। এসকল বিদ্যালয়গুলোতে সকালে ক্লাশ শুরু হওয়ার পূর্বে এবং ছুটি শেষে বিদ্যালয়ের আশে পাশে উঠতি বয়সের যুবকদের ও ইভটিজিংকারীরা স্কুল ছাত্রীদের উত্যাক্ত করতে দেখাযায়। পুরান বাজার ফাড়ি পুলিশের সদস্যরা চলমান অবরোধ হরতালে নিয়মিত ডিউটিতে ব্যস্থ থাকায় উল্লেখিত বিদ্যালয়গুলোর সামনে ইদানিং উঠতি বয়সের যুবক ও ইভটিজিংকারীদের দৌরাত্ম বেড়ে গেছে। এ বিষয়ে পুরান বাজার ভাই ভাই স্পোটিং ক্লাবের সভাপতি মিজানুর রহমান খান বাদল জানায়, মধুসুদন উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে উঠতি বয়সের যুবকদের দৌরাত্মের কারনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উদবিগ্ন রয়েছে। ইভটিজিংকারীদের বিষয়ে জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফরকে অবহিত করা হয়েছে।
