২৮ ফেব্র“য়ারি চাঁদপুরে পুুলিশ লাইনে
আমার কণ্ঠ রিপোর্ট
সারাদেশব্যাপী পুলিশ নিয়োগ করার লক্ষ্যে চাঁদপুরেও কনষ্টেবল পদে লোক নিয়োগ দেওয়া হবে। চাঁদপুর পুলিশ লাইনে সকাল ৯ টায় আগামী ২৮ফেব্র“য়ারি। এসএসসি বা সমমানের পাশ যুবকরাই যাদের বয়স ১৮ থেকে ২০ এর মধ্যে রয়েছে তারাই এই পদে লাইনে দাড়াতে পারবে। চাঁদপুর জেলার কোটায় ১৮৪ জন কনষ্টেবল নিয়োগ করা হবে এর মধ্যে পুরুষ ১৫৪ জন এবং মহিলা ২৭ জন।
এদিকে কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে একটি চক্র চাকুরী দিবে বলে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে জন প্রতি ২/৩ লাখ টাকা করে হাতিয়ে নেয়া পায়তারা শুরু করেছে বলে বিভিন্ন সূত্র থেকে জানাযায়। এ ছাড়াও স্থানীয় মন্ত্রী ও এমপিদের নাম বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মেধাবী ছাত্ররা।
