জিসান আহমেদ নান্নু, কচুয়াঃ
কচুয়া উপজেলার রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘের উদ্যোগে আয়োজিত ৫ম বারের মত শীতকালীন পিঠা উৎসব শুক্রবার রাতে লাকি কুপন ড্রয়ের মধ্যে দিয়ে সমাপ্তি হয়েছে। ঝিলমিল সাংস্কৃতিক সংঘের প্রধান উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জাহিদুল হাসান রাশেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন মিয়া। এসময় সংগঠনের সভাপতি ফরহাদ চৌধুরী সহ স্থানীয় সাংস্কৃতিক প্রেমিক কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ র্যাফেল ড্রয়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। প্রথম পুরস্কার হিসেবে একটি মোটর সাইকেল পায় মিসু আক্তার, দ্বিতীয় পুরস্কার রঙ্গিন টেলিভিশন কাউছার আলম ও তৃতীয় পুরস্কার এক জোড়া কানের দুল পায় মিজানুর রহমান।
