মোঃ জাবেদ হোসেন :
আগামী ৪ ফেব্র“য়ারি সারাদেশের ন্যায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা বেলা ১০টায় শুরু হচ্ছে। এতে ৩২ সহাস্রাধিক পরীক্ষার্থী ৬৫ কেন্দ্রে অংশগ্রহণ করছে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সহ পরীক্ষার্থীরা নির্বিঘেœ পরীক্ষা কেন্দ্রে পৌছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তারও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন সহ সকল কেন্দ্র সচিব, সহকারী সচিব ও কেন্দ্র পর্যবেক্ষকদের সমন্বয়ে সভাও হয়েছে। নকল মুক্ত পরীক্ষা গ্রহনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে এবার এস.এস. সি পরীক্ষায় চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২৪ হাজার ২শ ৯০ জন এবং কেন্দ্র সংখ্যা ৩৭, ৬ হাজার ৭শ ৬৩ জন দাখিল কেন্দ্র সংখ্যা ১৮এবং এস,এস, সি কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ১ হাজার কেন্দ্র সংখ্যা ১০টি। পরিসংখ্যান মতে চাঁদপুর সদরে এস,এস,সি, দাখিল ও কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ৫হাজার ৬শ ৫৯ এবং কেন্দ্র ৯টি, হাজীগঞ্জে এস,এস,সি, দাখিল ও কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ৪ হাজার ২শ ৪৯ এবং কেন্দ্র ৯টি, মতলব উত্তরে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ৪ হাজার ৩শ ৪৯ এবং কেন্দ্র ৮টি, মতলব দক্ষিণ এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ২ হাজার ২শ ৬১এবং কেন্দ্র ৪টি, ফরিদগঞ্জ এস,এস,সি, দাখিল ও কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ৪ হাজার ৪শ ৬২ এবং কেন্দ্র ৮টি, কচুয়া এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ৪ হাজার ৮শ ৮২ এবং কেন্দ্র ৯টি এবং হাইমচরে এস,এস,সি, দাখিল ও কারিগরি পরীক্ষাথীর সংখ্যা ৮শ ৬৮ এবং কেন্দ্র ২টিতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। চাঁদপুর সদরের এস সি পরীক্ষার কেন্দ্রগুলো হল – হাসান আলী, মাতৃপীঠ, বাবুরহাট, ফারাক্কাবাদ, এম এম নুরুল হক ও খেরুদিয়া দেলোয়ার হোসেন হাইস্কুল এন্ড কলেজ। হাজীগঞ্জের কেন্দ্র গুলো হলো – হাজীগঞ্জ পাইলট, হাজীগঞ্জ পাইলট বালক ও বালিকা, আমিন মেমোরিয়াল, বলাখাল জে এন, রাজারগাঁঁও এবং পালিশারা। মতলব উত্তরের কেন্দ্র গুলো হল -ছেঙ্গাচর, বাগান বাড়ী, নাওরী, জমিলা খাতুন, দশআনী, সুজাতপুর ও নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজ। মতলব দক্ষিণের কেন্দ্রগুলো হল – মতলবগঞ্জ জে. বি পাইলট ও নারায়নপুর উচ্চ বিদ্যালয়। ফরিদঞ্জের কেন্দ্র গুলো হল – ফরিদগঞ্জ এর আর পাইলট, গল্লাক, চান্দ্রা ইমাম আলী, রূপসা, ফিরোজপুর উচ্চ বিদ্যালয়। শাহরাস্তির কেন্দ্রগুলো হলো- শাহরাস্তি , সূয়াপাড়া জি,কে, চিতোষী, সূচীপাড়া ও সূয়াপাড়া উচ্চ বিদ্যালয়। কচুয়া কেন্দ্র গুলো হল- কচুয়া পাইলট, সাচার, রহিমানগর, পালাখাল, আশেকআীল ও আশরাফুর উচ্চ বিদ্যালয়। হাইমচরে কেন্দ্র হল- হাইমচর উচ্চ বিদ্যালয়। মাদ্রাসার কেন্দ্র গুলো হল- চাঁদপুর ১ সদর মাদ্রাসা চাঁদপুর ২ ওসমানিয়া চাঁদপুর ৪ বিষ্ণুদী। মতলব দক্ষিণের কেন্দ্রগুলো হল- মতলব দারুল উলূম ও ঘিলাতলী মতলব উত্তরের মতলব ৩ ফরাজিকান্দি, হাজীগঞ্জের কেন্দ্র গুলো হল -হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, হাজীগঞ্জ ২ বেলচোঁ ও রাজারগাঁও। ফরিদগঞ্জের মাজিদিয়া, চান্দ্রা সামাদিয়া ও রূপসা। কচুয়ার কেন্দ্রগুলো হল- নিশ্চিন্তপুর, বিতারা ও মনোহরপুর। শাহরাস্তির কেন্দ্র গুলো হল – ভোল দিঘী ও নুনিয়া ফাজিল মাদ্রাসা এবং হাইমচরে আলগী বাজার মাদ্রাসা।
