মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার দোয়াভাঙ্গা, ওয়ারুক, ওয়ারুক স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবায়দুর রহমান। অভিযানে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়াভাঙ্গার শাহরাস্তি চিটাগাং বেকারীকে ৮ হাজার টাকা, ওয়ারুক বাজার জনতা বেকারীকে ১০ হাজার টাকা, ওয়ারুক স্টেশনের চিটাগাং বেকারীকে ৫ হাজার টাকা, মা-মনি জেনারেল স্টোরকে ২ হাজার টাকা ও ইত্যাদি স্টোরকে ২ হাজার টাকা সহ মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ বেলায়েত হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
