সাইফুল ইসলাম, হাজীগঞ্জ ॥
হাজীগঞ্জে দিশা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গত সোমবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলা হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার। তিনি তার বক্তব্যে ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণের উদ্দেশ্যে বলেন, শতভাগ শিক্ষা ব্যবস্থা না থাকলে কোন দেশেই সফল ভাবে উন্নতির মুখ দেখবে না। একটি শিশুর পিছনে মায়ের যে কত গুরুত্বপূর্ন ভূমিকা পালন করা লাগে তা মুখে বলে বুঝানো যাবে না। একজন মা সচেতন হলে ছেলে সন্তান মানুষ করা অনেকটাই সহজ হয়ে যায়। শিশুর জন্য প্রথম শিক্ষক হলো একজন শিক্ষিত মা। দিশা যেভাবে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উৎসাহ যোগান দিয়েছে তেমনি অন্যান্য প্রতিষ্ঠান গুলোও যদি তাদেরমত এগিয়ে আসতো তা’হলে অনেক মেধাবী মুখ ফুটে উঠতো। যারা উৎসাহের অভাবে ধীরে ধীরে ঝড়েপড়ে যায়। দিশা যে মহতী উদ্যোগ নিয়ে ২৪ জন ছাত্র-ছাত্রীকে সার্টিফিকেট ও ১২টাকা হাতে তুলে দিয়ে মুখে হাসি ফুটিয়েছে তার জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ মুর্শিদুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাছান আল মানছুর কাঞ্চন, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পপি আক্তার, গীতা পাঠ করেন সাথী রানী দাস, সভাপতিত্ব করেন দিশার কর্মকর্তা ইকবাল আহসান, বাবুরহাট শাখা অফিসের ল্যান্ড প্রজেক্ট ম্যানেজার আদম প্রমানিক, পরিচালনা করেন কচুয়া শাখা ব্যবস্থাপক শহিদ উল্যাহ্সহ দিশার হাজীগঞ্জ, কচুয়া, বাবুরহাট শাখা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শিমু আক্তার ও মো. রাছেল প্রমূখ।
