স্মারক নং-হাঃপৌঃ/প্রশা/সাধা/শোক/২০১৪/৬৩১; তারিখ ঃ ১৮/১১/২০১৪খ্রি:
হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদারের সহধর্মীনি ও আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জনাবা রহমত আরা গত ১৮/১১/২০১৪ইং তারিখ রোজ-মঙ্গলবার ভোর ৫.০০ টায় ঢাকা সরোয়ার্দী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ………রাজেউন)। তার অকাল মৃত্যুতে হাজীগঞ্জ পৌর পরিষদ, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ গভীরভাবে শোকহত ও মর্মাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাখফেরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
(মোঃ আবদুল মান্নান খান)
মেয়র
হাজীগঞ্জ পৌরসভা
