মানিক দাস-
চাঁদপুরে সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু ও ২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ১০ নভেম্বর সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর বাবুরহাট মতলব পেন্নাই সড়কের উপর। ঘটনার বিবরনে জানযায়, চাঁদপুর পৌর এলাকার বাবুরহাট স্কুল এন্ড কলেজের অভিভাবক কমিটির নির্বাচিত সদস্য শীলন্দিয়া গ্রামের খান বাড়ীর মোঃ আনোয়ার হোসেন খানের বড় ছেলে মোঃ রাকিব খান (২৪) সকালে তার অপর ২ বন্ধু সহ মোটর সাইকেল যোগে নিজ বাড়ী থেকে মতলব মুনশিরাটের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় তারা বাবুরহাট মতলব পেন্নাই সড়কের রালদিয়া ছৈয়াল বাড়ীর সামনে গেলে বিপরিত দিক থেকে আসা রিক্সা ভ্যানের সাথে মোটর সাইকেলটির মুখোমখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীরা ও রিক্সাভ্যান চালক সহ ৪ জন মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন মোটর সাইকেল আরাহীসহ আহত ৩ জনকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। গুরুতর আহত রাকিব খানকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯ টায় সে মারা যায়। অপর আহত ২ যুবক হলো রাকিবের মোটর সাইকেল আরোহী শিলন্দিয়া খান বাড়ীর ফারুক খানের ছেলে হাসান খান (২৪) ও হাবীব খানের ছেলে সাদ্দাম খান (২৫)। এদেরকেও চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সড়ক দূর্ঘটনায় নিহত আনোয়ার খানের ছেলে রাকিব খান হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলো। রাকিব খানের অকাল মৃত্যুতে বাবুরহাট ও শিলন্দিয়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। শতশত স্থানীয় লোকজন জানায় নিহত রাকিব খান এলাকায় খুবই শান্ত প্রকৃতির ছেলে ছিলো। নিহত কলেজ ছাত্র রাকিবের লাশ জেলা প্রশাসনের অনুমতি নিয়ে ময়না তদন্ত ছাড়া গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হলে শিলন্দীয়া খান বাড়ীতে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় গ্রামের হাজারো মানুষ রাকিব খানকে শেষ বারের মতো এক নজর দেখতে খান বাড়ীতে ভীড় জমায়। বাবুর হাট স্কুল এন্ড কলেজে অধ্যায়নরত রাকিব খানের সহপাটিরা রাকিবকে শেষ বিদায় জানাতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করে। পরে বাদ মাগরিব বাবুর হাট স্কুল এন্ড কলেজ মাঠে সড়ক দূর্ঘটনায় নিহত কলেজ ছাত্র রাকিব খানের জানাজা অনুষ্ঠিত হয়।
এদিকে রাকিব খানের মৃত্যুতে হাজীগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্র ছাত্রীদের মাঝেও শোকের ছায়া নেমে আসে। রাকিব খানের মৃত্যুতে গীভর ভাবে শোক প্রকাশ করেছেন বাবুর হাট স্কুল এন্ড কলেজের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য ডাঃ দিপু মণি এমপি, বাবুর হাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, বাবুর হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন ঢালী, সাধারন সম্পাদক হুমায়ুন কবির দুলাল মাল, মিঠুন ফ্রেন্ডস এসোাশিয়েসন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি পলাশ কুমার দে, সাধারন সম্পাদক আব্দুল করিম হাওলাদার সহ অন্যান্যরা।
