
নিজস্ব প্রতিবেদক | ২৮ জুন, ২০২০
শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের শূন্যপদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী ৩ কর্মদিবসের মধ্যে শূন্যপদে তথ্য পাঠাতে বলা হয়েছে সরকারি কলেজগুলোর অধ্যক্ষদের।
রোববার (২৮ জুন) অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে অধিদপ্তর থেকে অধ্যক্ষদের চিঠি পাঠানো হয়েছে।
অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে জানায়, শিক্ষা ক্যাডারের পদন্নতির কার্যক্রম শেষ করতেই শূন্যপদের তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে বিষয়ভিত্তিক সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক এবং প্রভাষকদের শূন্য পদের সংখ্যা এবং মোট শূন্য পদের সংখ্যা পূরণ করে তার সফট কপি ইমেইলে পাঠাতে হবে অধ্যক্ষদের।
অধিদপ্তর থেকে পাঠানো চিঠিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক শূন্যপদের তথ্য আগামী ৩ কর্মদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে অধ্যক্ষদের। নির্ধারিত ছক পূরণ করে তা এমএস ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে ddgovtcollege.prormotion@gmail.com ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
আজ,
রবিবার , ৩ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ , ২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দসকাল ৬:১৯
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
