চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজার লোহারপুল রয়েজ রোডে একটি মুড়ির কারাখানায় আকষ্মিক অগ্নিকা- সংঘটিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের লক্ষাািধক টাকার ক্ষয়-ক্ষতি হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুরাণবাজার ফায়ার সার্ভিস চাঁদপুর দক্ষিণের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শী পান দোকানদার কাদের খান জানান, খাজা বাবা রাইচ মিলের দক্ষিণ পার্শ্বে অবস্থিত হাজ্বী রুহুল আমিন মস্তানের মুড়ির ফ্যাক্টরীর বয়লার চুল্লী থেকে হঠাৎ অগ্নিকু-লী বের হতে থাকে। ঘোষ পাড়া ও আশেপাশের লোকজন বাসা বাড়ির মহিলারা আগুন আগুন বলে চিৎকার শুরু করে। মুহূর্তের মধ্যে লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার স্টেশনে খবর দেয়। তখন সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাস্তায় যানজট সৃষ্টি হয়।
ফায়ার স্টেশানের সিনিয়র অফিসার শামিমুল ইসলাম জানান, আগান লাগার খবর পেয়ে খুব দ্রুত দূর্ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহীনির সদস্যরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মুড়ি ভাজার বয়লার হিটার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে না পরায় অনেক ক্ষয়-ক্ষতি থেকে লোহারপুলের ব্যবসায়ীরা বেঁচে যায়। খবর পেয়ে পুরাণবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার যানজট নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা বিষয়টি নজরদারী করেন।
