আজ এইচএসসি ও সমমান পরীা শুরু
প্রথম বারেরমত সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হবে হাজীগঞ্জের সকল পরীা কেন্দ্র
বিশেষ প্রতিনিধিঃ
আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীা ২০১৭। বৃহৎ এ পাবলিক পরীা দেশের ৮টি সাধারণ শিা, ১টি করে কারিগড়ি শিা ও মাদ্রাসা শিা বোর্ডসহ ১০টি শিা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হচ্ছে। এবারের এইচএসসি পরীায় কুমিল্লা শিা বোর্ডের অধীনে হাজীগঞ্জ উপজেলায় মোট ৯টি কেন্দ্রে চার হাজার ছয় শত ছিয়াশি জন পরীার্থী অংশ নিচ্ছে। সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠ পরিবেশে পরীা পরিচালনার লে এবারই প্রথম বারেরমত উপজেলার সকল পরীা কেন্দ্র সমূহকে কোজ সার্কিট (সিসি) ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রন করা হচ্ছে।
পরীার সার্বিক পরিবেশ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার আমার কণ্ঠ কে জানান, এবারের এইচএসসি পরীার সার্বিক পরিবেশে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, যার মধ্যে প্রথম বারেরমত উপজেলার সবগুলো কেন্দ্রে কোজ সার্কিট (সিসি) ক্যামেরা দ্বারা মনিটরিংয়ের ব্যবস্থা, প্রতি কেন্দ্রে প্রশাসনের প থেকে তদারকি কর্মকর্তা নিয়োগ, পরীা পরিচালনা সংক্রান্ত কেন্দ্র কমিটির সকল সদস্যদের প্রশাসনের প থেকে আইডি কার্ড প্রদান, পরীা কেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহের নির্দেশ, কেন্দ্রে জরুরি প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য সহকারি নিয়োগ ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি আরো বলেন, পরীায় সুষ্ঠ ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে আমি সরকারি নির্দেশনা মোতাবেক করে যাচ্ছি। গতানুগতিক মেরুদণ্ডহীন পরীা পদ্ধতিকে বাদ দিয়ে একটি আধুনিক যুগপোযোগী পরীা পরিবেশ নিশ্চিত করাই আমার ল্য। যার কিছুটা আমি গত এসএসসি পরীায় করতে সম হই। ইনশাআল্লাহ সকলের সম্মেলিত প্রচেষ্ঠায় হাজীগঞ্জে সবগুলো পাবলিক পরীায় আমরা তা করতে পারবো।
উপজেলা মাধ্যমিক শিা অফিসের তথ্য মতে, চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শাখা হতে দু’হাজার চার শত চুয়াল্লিশ জন ছাত্র ও দু’হাজার দু’শত বিয়াল্লিশ জন ছাত্রী মোট ৪’হাজার ৪’শত ৮৬ জন পরীার্থী অংশগ্রগণ করবে। এবারের পরীায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে হাজীগঞ্জ মডেল কলেজের ৯’শত ৩৯ জন পরীার্থী, হাজীগঞ্জ মডেল কলেজ কেন্দ্রে বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেজ , হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজ এবং হাজীগঞ্জ কমার্স কলেজ এর ৪’শত ৯৯ জন পরীার্থী, বলাখাল বমবুল আহম্মেদ ডিগ্রি কলেজ কেন্দ্রে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ৮’শত ৯ জন পরীার্থী, দেশগাঁও জয়নাল আবেদিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেশগাঁও ডিগ্রি কলেজ এবং জয়পুরা এসআরএমএস উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৩’শত ২৩ জন পরীার্থী, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের ২’শত ৩৫ জন পরীার্থী, কাকৈরতলা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে কাকৈরতলা জনতা কলেজের ১’শত ৩৪ জন পরীার্থী, নাসিরকোর্ট কেন্দ্রে নাসিরকোর্ট শহীদ স্মৃতি কলেজের ২’শত ২ জন পরীার্থী অংশগ্রহণ করবে। এছাড়া হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে উপজেলার সকল আলিম পরীার্থীরা এবং হাজীগঞ্জ মডেল পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে উপজেলার সকল বিএম শাখার পরীার্থীরা অংশ নেবে।
এদিকে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও পরীার সার্বিক পরিবেশ সম্পর্কে হাজীগঞ্জ মডেল কলেজের অধ্যরে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরীার্থীদে কে অযাচিত হয়রানি এবং সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীা পরিচালনার জন্য প্রশাসনের নেয়া এমন উদ্যোগ প্রশংসনীয়। শিার্থীদের জন্য বাস্তব ও কল্যাণমুখী এমন কার্যক্রমের সাথে হাজীগঞ্জ মডেল কলেজ সহযোগী হিসেবে কাজ করবে। অন্যান্য আরো কয়েকটি কলেজের অধ্যরে সাথে যোগাযোগ করা হলে তারা তারা একই অভিব্যক্তি প্রকাশ করেন।
উল্লেখ্য আজ বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে পরীা শুরু হয়ে প্রায় দেড় মাস ধরে এ পরীা চলমান থাকবে।
