মানিক দাস, চাঁদপুর ॥
চাঁদপুর জেলার পাশ্ববর্তি মেঘনা অববাহিকার শরিয়তপুর জেলার শখিপুর থানার বালার হাটে এক বৃদ্ধ জেলের বিদ্যুৎ পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সকাল সোয়া ৬ টায় । জানাযায়, শখিপুর থানার বালার হাট ইউনিয়নের চর চেন্সর চোকদার কান্দি গ্রামের গাজী বাড়ীর অলি মিয়া গাজীর ছেলে আব্দুর রব গাজী (৬০) বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। প্রতিদিনের ন্যায় আব্দুর রব গাজী স্থানিয় বিশ্ব রোড থেকে সকাল ৬ টায় হেটে নিজ বাড়ীর উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সাথে জড়িয়ে তিনি বিদ্যুৎ পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সকাল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
