চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল শেষ হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৭জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩৩ ও সাধারণ কাউন্সিলর পদে ১২৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবে। এর মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। পৌরসভার বর্তমান মেয়র ও আ’লীগ সমর্থিত একক মেয়র প্রার্থী নাছিরউদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান সফিকুর রহমান ভূইয়া, গ্রেফতারের হুলিয়া নিয়ে পলাতক জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, যুগ্ম-আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সভাপতি শাহাজালাল মিশন, কারাবন্দি বিএনপি নেতা ইব্রাহিম কাজী জুয়েল, জেলা জাতীয় পার্টি নেতা শওকত আখন্দ আলমগীর শেষ দিনে মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সংরক্ষিত আসন ১ এ মহিলা কাউন্সিলার পদে ফারজানা আক্তর। সংরক্ষিত আসন ২ এ খালেদা বেগম, শাহনাজ আলমগীর ও নাজমা বেগম। সংরক্ষিত আসন ৩ এ আয়শা বেগম। সংরক্ষিত আসন ৪ এ কোহিনুর বেগম এবং সংরক্ষিত আসন ৫ এ শাহানাজ রহমান ও খাদিজা আক্তার।
সাধারণ কাউন্সিলার পদে বেশ কয়েকজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে নতুন ভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন, ১ নং ওয়ার্ডে হানজালা শেখ। ২ নং ওয়ার্ডে জাহাঙ্গীর খান ও কালাম লস্কর। ৩ নং ওয়ার্ডে গাজী মোহাম্মদ হাছান, আবুল হাসানাত, মজিবুল হক, জামাল উদ্দিন তনু মোল্লা ও জাকির হোসেন বেপারী। ৪ নং ওয়ার্ডে নতুন করে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে নি। ৫ নং ওয়ার্ডে নজরুল ইসলাম গাজী, তাজুল গাজী, ইব্রাহীম ঢালী, শাহালম খান, মোশারফ হোসেন, হাবিবুল্লাহ বেপারী, জাকির হোসেন মিয়াজী, মোরশেদ আলম আজাদ, পারভেজ মাহমুদ খান ও দুলাল মিয়া। ৬ নং ওয়ার্ডে মো. ছিডু মিজি, হুমায়ুন কবির খান, ডি এম নজরুল ইসলাম, ফখরুল আলম পাটওয়ারী, নাছিরুল ইসলাম, ইব্রাহীম মুন্সি। ৭ নং ওয়ার্ডে আলী আহম্মদ সরকার, জিয়া প্রধানিয়া ও কামাল হোসেন পাটওয়ারী। ৮ নং ওয়ার্ডে হোসেন গাজী ও আবুল কালাম আজাদ। ৯ নং ওয়ার্ডে ইকবাল হোসাইন, হারুনুর রশীদ (জাকির বন্দুকসী) ও কামরুল সরকার। ১০ নং ওয়ার্ডে গিয়াস উদ্দিন রানা। ১১ নং ওয়ার্ডে মোফাজ্জল হোসেন। ১২ নং ওয়ার্ডে মিজানুর রহমান ভূইয়া লিটন। ১৩ নং ওয়ার্ডে নতুন করে কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে নি। ১৪ নং ওয়ার্ডে সুকমল কর ও মাসুদ মাল। ১৫ নং ওয়ার্ডে নুরুল হুদা জাকির, মজিবুর রহমান, মো. নূর হোসেন ও মফিজুল ইসলাম লিটন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, দু’দফা স্থগিত করার পর আগামী ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মামলা সংক্রান্ত জটিলতার কারণে বর্তমান পরিষদ টানা নয় বছর দায়িত্ব পালন করে যাচ্ছে। এর আগেও দু’দফা তারিখ ঘোষণার পর অনেক প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। এদের মধ্যে যারা মনোনয়ন প্রত্যাহার করেননি তাদের মনোনয়নও আসন্ন নির্বাচনের জন্য বৈধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে সবশেষ তথ্য অনুযায়ী মেয়র পদে বিএনপি সমর্থিত তিন জন ও আ’লীগের একজনসহ মোট চার জন, সংরক্ষিত পাঁচটি মহিলা ওয়ার্ডের জন্য মহিলা কাউন্সিলার পদে ২৮ জন ও সাধারণ ১৫ ওয়ার্ডের কাউন্সিলার পদে ১০৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ১শ’ ২২ জন। এর ভেতর পুরুষ ভোটার ৫১ হাজার ৩শ’ ৩৯ জন এবং মহিলা ভোটার ৫০ হাজার ৭শ’ ৮৩ জন। মোট ভোট কেন্দ্র থাকবে ৪৯ টি। বুথ থাকবে ৩শ’ ৪৫ টি। আগামী ১ মার্চ প্রার্থীতা বাছাই, ১০ মার্চ প্রত্যাহার, ১১ মার্চ প্রতীক বরাদ্দ এবং ২৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটানিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান জানান, হরতাল-অবরোধের ভেতরেও প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনা নিয়ে মনোনয়ন দাখিল করেছেন। তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বাতœক প্রস্তুতি গ্রহন করেছেন।
