স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সদর উপজেলা পরিষদ ট্রাস্কফোর্সের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ট্রাস্কফোর্সের সভায় সিদ্ধান্ত হয় মার্চ-এপ্রিল দু’ মাস কোন প্রকারের নদীতে ফেলানো যাবে না। বহরিয়া ও হরিণা এলাকায় অসাধু জেলেরা এ মৌসুমে কারেন্ট জাল ব্যবহার করে জাটকা মাছ নিধন করে এমনকি নদীর আড়ৎ তৈরি করে তা বিক্রির মহা উৎসবে তারা মেতে থাকে। এ স্থানে অসাধু ব্যবসায়ী ও জেলেদের রোধ করতে অস্থায়ী ভিত্তিতে পুলিশ বক্স তৈরির প্রস্তাব আনা হয়। এছাড়াও জেলেদের নিয়ে যদি অবহিত করণ সভা করা হয়, তাহলে জাটকা নিধন প্রতিরোধ করা সম্ভব হবে। বক্তারা আরো বলেন, আইন প্রয়োগের পাশা পাশি সকল শ্রেণীর মানুষ যদি সচেতনতার পরিচয় দেয় তাহলেও জাটকা নিধন রোধ করা সম্ভব হবে।
এসময় বক্তব্য রাখেন, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম হাবিবুর রহমান, নৌ-পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল হোসেন, সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শওকত কবির, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রধানিয়া, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাল, রাজরাজেশ^র ইউনিয়র আওয়ামীলীগ সভাপতি মো. হযরত আলী, মৎস্যজীবী আব্দুল মালেক দেওয়ান, কান্টি ফিসিং বোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহালম মল্লিক, মৎস্যজীবী তছলিম বেপারী।
