আমার কন্ঠ রিপোর্ট ॥
বিএনপির চেফারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্বে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরওয়া জারির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। গতকাল ২৬ ফেব্রুয়ারী বিকেলে শহরের বড় স্টেশন এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিমের নেতৃত্বে এ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান গাজী, অ্যাড. হারুন আল রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোনের, বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ বাহার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান মাঝি সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও শহরের ১৫টি ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দ মিছিল বের করে।
