চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
চাঁদপুরে এই প্রথম শাহ্ সিমেন্ট এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর ফারুক মৃধা এন্ড ব্রাদার্সের আয়োজনে নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্র“য়ারী শুক্রবার চাঁদপুর বিকল্প লঞ্চঘাট থেকে পিন্স অব রাসেল-৩ যোগে নদী পথে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর, মতলব দক্ষিণ উপজেলার শাহ সিমেন্টের পাইকারি ব্যাবসায়ীদের নিয়ে নৌ-ভ্রমণের আয়োজন করেছে। দিন ব্যাপি খেলাধূলা, লাকী কুপন ড্র ও ঢাকা-কুমিল্লার শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধম্যে ব্যাবসায়ীদের আনন্দ উপভোগ করে।
নৌ-ভ্রমণের ফিতা কেটে উদ্ধোধন করেন, পুলিশ সুপার মো. আমির জাফর। এসময় উপস্থিত ছিলেন, নৌ-পুলিশ ফাড়িঁর এডিশনাল এসপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আমিন খান আকাশ, শাহ্ সিমেন্ট এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর ফারুক মৃধা এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী ফারুক আহম্মেদ মৃর্ধা, শাহ্ সিমেন্টের ম্যানেজার সেলস মো. শাহিনুর আলম, ডিপাটমেন্ট ম্যানেজার ব্রান্ড ইব্রাহীম খলিল, আবুল খায়ের স্টিল চাঁদপুরের রিজিওনাল ম্যানেজার আনোয়ার হোসেন, শাহ্ সিমেন্টের সিনিয়র এরিয়া ম্যানেজার একেএম শাহে আলম সহ কোম্পানির বিভিন্ন কর্মকর্তা ও ৫ উপজেলার প্রায় ৩শ’ ব্যাবসায়ীর পরিবার বর্গের ১৫শ’ লোক।
