উপজেলা আহ্বায়ক ড. আলমগীর কবির ও পৌর আহ্বায়ক আবুল বাসার
প্রেসবিজ্ঞপ্তি
গত ১৫ ফেব্র“য়ারি চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র ও হাজীগঞ্জ পৌর বিএনপি’র মেয়াদ উত্তীর্ন কমিটি বর্তমান আন্দোলন-সংগ্রামে নিষ্ক্রিয় থাকার কারণে উক্ত কমিটি দু’টি ভেঙ্গে দিয়ে হাজীগঞ্জ উপজেলা ও হাজীগঞ্জ পৌর বিএনপি’র সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে এবং বর্তমান হাসিনা সরকার বিরোধী আন্দোলনের সার্বিক সফলতার উদ্দেশ্যে হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ও হাজীগঞ্জ পৌর বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গত ১৭ ফেব্র“য়ারি চাঁদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক কর্তৃক অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন ঃ আহ্বায়ক : ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক : আলহাজ্ব ইমাম হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, দিলদার হোসেন কিসলু, ইবনে মিজান রনি, আবুল কাশেম কমিশনার, মনির হোসেন খান, হাজী মিজানুর রহমান, আনিছুর রহমান ভূঁইয়া, আলমগীর মল্লিক ও হাজী আফসার উদ্দিন মজুমদার। এ ছাড়া সম্মানিত সদস্যরা হলেন ঃ এম.এ. মতিন (সাবেক এমপি), লায়ন ইঞ্জি: মমিনুল হক, আলহাজ্ব আব্দুল মান্নান খান বাচ্চু, মোল্লা মাহমুদ হোসেন, মাওলানা নজরুল ইসলাম, বিএম আহসান কলিম, মোঃ নাইমুল ইসলাম, মিজানুর রহমান (চেয়ারম্যান), সেলিম চেয়ারম্যান, রফিক উল্যাহ পাটওয়ারী, আবু সুফিয়ান রানা, মহসিন ফারুক বাদল, আনিছুর রহমান কানু, মনসুর আহমেদ, মাওঃ রফিকুল ইসলাম, হেলাল উদ্দিন (দ্বাদশ ইউনিয়ন), আওলাদ হোসেন নবী, নাছির উদ্দিন মজুমদার, শাহজান পাঠান ও রাবেয়া আক্তার রুবি। মূলতঃ হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ অনুমোদিত কমিটির অবশিষ্ট সদস্যবৃন্দের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
হাজীগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন ঃ আহ্বায়ক : মোঃ আবুল বাসার, যুগ্ম আহ্বায়ক : আবু বকর সিদ্দিক (কাউন্সিলর), মোঃ হুমায়ুন কবির খান (প্রাক্তন কমিশনার), মোঃ আবুল খায়ের মজুমদার, আলী আকবর (কাউন্সিলর), নুর ইসলাম (কাউন্সিলর), মনির হোসেন ভূঁইয়া, আব্দুল লতিফ, মোঃ মোশারফ হোসেন মশু (এনায়েতপুর) ও নিজাম উদ্দিন নিজাম। এ ছাড়া সম্মানিত সদস্যরা হলেন ঃ হারুনুর রশিদ দুলাল মৃধা, আব্দুর রহমান মিয়াজী, সালাউদ্দিন আহমেদ ফারুক, আলহাজ্ব আক্তার হোসেন, নুরুননবী সম্রাট, খোরশেদ আলম ভুট্টু, মোঃ সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ বাদল, আব্দুল মান্নান তালুকদার, মোঃ জামাল উদ্দিন কিরণ তালুকদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কাজী হুমায়ুন কবির, মোঃ মনির হোসেন পাটওয়ারী, আব্দুল কুদ্দুস মিয়াজী, সিদ্দিকুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম মোক্তার, হেলাল উদ্দিন মজুমদার, আবুল হাসেম খন্দকার, খালেক হোসেন মিঠু, আব্দুল মমিন খান ও লুৎফুর নাহার শিরিন। মূলতঃ হাজীগঞ্জ পৌর বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ অনুমোদিত কমিটি অবশিষ্ট সদস্যবৃন্দের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে।
