হাজীগঞ্জ বাজারের তরুন ব্যবসায়ী লক্ষ্মী নারায়ন জিউর আখড়া মার্কেটের প্রিয় জেনারেল ষ্টোরের স্বত্ত্বাধীকারী ও মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশিষ মজুমদারের ছোট ভাই অজয় মজুমদার গত ১৪ ফেব্র“য়ারী ঢাকা থেকে মাইক্রোবাস যোগে বাড়ী আসার পথে দুপুর সোয়া ১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অকাল পরলোকগমন করে। তিনি কুমিল্লা জেলার বরুড়া উপজেলাধীন লগ্নসার গ্রামের প্রিয় লাল মজুমদারের ৪ ছেলে ১ মেয়ের মধ্যে ৪র্থ সন্তান। তার মৃত্যু সংবাদ হাজীগঞ্জ বাজারে পৌছার সাথে সাথে তার বন্ধু মহল ও লক্ষ্মী নারায়ন জিউর আখড়া মার্কেটের ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ওই দিন রাতে তার নিজ বাড়ীতে শেষ কৃত্য সম্পন্ন হয়। উল্লেখ্য গত ১লা ডিসেম্বর অজয় মজুমদার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার মৃত্যু সংবাদ শুনে তার বাড়ীতে ছুটে যান এবং শোক প্রকাশ করেন, হাজীগঞ্জ মডেল কলেজের প্রভাষক স্বপন মজুমদার, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, দপ্তর সম্পাদক আবুল কাশেম মুন্সী, বাবুল সাহা, মনির হোসেন প্রমুখ। এছাড়া তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, সাপ্তাহিক আমার কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ কামাল হোসেন, সহ-সম্পাদক শহিদুল ইসলাম বলি, মোঃ হাবীব উল্লাহ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক নূরে আলম রিন্টু প্রমুখ।
