চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছে। সোমবার রাতে দুর্ঘটনা দুটি ঘটে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মটখোলা ও হাজীগঞ্জের এনায়েতপুর এলাকায়।
আহতরা হলেন, শামিম হোসেন (২৮), মাহাবুব (৩২) জহির উদ্দিন দুলাল (২২) আল-আমিন (২৫) আলম হোসেন (২৫), রফিকুল ইসলাম (৩৬), রুস্তম আলী (৭০) জান্নাত বেগম (৪২)। আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর লঞ্চঘাট থেকে সিএনজি যোগে ৫ যাত্রী হাজীগঞ্জ যাওয়ার উদ্যেশ্যে রওনা দেয়। সিএনজিটি শহরের মঠখোলা এলাকায় অপর একটি সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ৪জন আহত হয়। এছাড়া হাজীগঞ্জ পৌর এলাকার এনায়েতপুর এলাকায় একটি সিএনজি চালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায় এসময় ৪ যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ও চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
