চাঁদপুর প্রতিনিধি ঃ
চাঁদপুর সদর দক্ষিণ শিবিরের আমীর ও সেক্রেটারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭টার দিকে নতুনবাজার পুরানবাজার সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।
আটককতৃরা হলেন আমীর আবদুল কাইয়ুম (২৫), সেক্রেটারী আবদুল হাই এবং শিবির কর্মী সফিকুর রহমান। তাদের প্রত্যেকের বাড়ি ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে।
পুলিশ জানায়, চাঁদপুর সদরের ১২নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাদেরআটক করে। মামলার বাদী পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাহাবুব মোল্লা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
