বর্তমান সরকারের অঙ্গীকার রূপকল্প ২০২১ এর ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্ণমেন্ট ফেজ ২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় একযোগে সারাদেশের ন্যায় হাজীগঞ্জ উপজেলায় ২৯জন কর্মকর্তাকে ট্যাবলেট পিসি বিতরণ গত বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রশিদ মজুমদার ২৯জন কর্মকর্তার হাতে এ মিনি ট্যাবলেট পিসি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মান্নান খান, সহকারী কমিশনার ভূমি মো. মিনহাজুর রহমান, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আশরাফ জামিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ-আলী রেজা আশরাফী, উপজেলা মৎস কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
