মানিক দাস ॥
চাঁদপুর শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদ ও দৃষ্টি সমাজ কল্যান প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে পেশাজীবি গাড়ী চালকদের সচেতনতা ও দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টায় চাঁদপুর আন্ত:জেলা পৌর বাস টার্মিনালের ২য় তলার অফিস কক্ষে তা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন বিপদজনকভাবে ঝুকি নিয়ে গাড়ী ওবারটেক করা থেকে বিরত থাকতে হবে। এ ওভারটেকের কারনে যে কোন মুহুর্তে দুঘৃটনা ঘটতে পারে। সরু রাস্তায়, রাস্তার বাকে এবং ব্রীজের উপর কখনোই আপনার পরিবহন ওভারটেক করবেননা। এই ওভারটেকের কারনে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হযে দাঁড়াবে। গাড়ী চালকরা গাড়ী চালানোর সময় কোন অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করবেননা। এতে করে যে কোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। রোড সাইন, মাকিং ও ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ী চলাচল করাবেন। এসব বিষয়ের প্রতি পেশাজীবী গাড়ী চালকরা যদি সচেতন থাকেন তাহলে কখনোই দুর্ঘটনা ঘটবেনা। এ সময় বক্তব্য রাখেন শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, দৃষ্টি সমাজ কল্যান সংগঠনের পরিচালক মুনিরা আক্তার, শিক্ষক মাকসুদা নাছরিন,প্রজেক্ট অফিসার তানজিমুল আলম দিপু, পরিবগন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মুনশি প্রমুখ। সভা পরিচালনা করেন শহর সমাজ উন্নয়ন প্রকল্পের সহ সমাজ সেবা কর্মকর্তা কামরুল ইসলাম। এতে বাস, ট্রাক ও সিএনজি স্কুটারের ৫০ জন চালক প্রশিক্ষন গ্রহন করেন।
