চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর মেঘনা নদীর তরপুরচন্ডী এলাকায় একটি পন্যবাহী কার্গো ডুবে গেছে। এ ঘটনায় কার্গোর কোনো কর্মচারী নিখোঁজ বা হতাহত হয় নি। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গোর মাস্টার জাহাঙ্গীর হোসেন জানান, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি সোয়াদ কার্গোটিকে পেছন থেকে এমভি সিরাজুল ইসলাম-১ নামের অপর একটি কার্গো ধাক্কা দিলে এমভি সোয়াদের তলা ফেটে ডুবে যায়। এসময় কার্গোতে থাকা ১২জন কর্মচারী জেলেদের সহায়তায় মাছ ধরার ট্রলারে করে নদীর তীরে উঠতে সক্ষম হয়। কার্গোটিতে ৯শ’ ৬০টন সিরামিক তৈরী করার চায়না মাটি ছিল।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কার্গোর মাস্টার একটি সাধারণ ডায়েরী করেছে।
